সর্বশেষ

তারকা খবর

থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি: শাকিব খান

বিনোদন ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০
থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি: শাকিব খান

ঢালিউড মেগাস্টার শাকিব খান মানেই পর্দায় নতুন কোনো চমক। ভিন্ন লুক, নতুন স্টাইল আর চরিত্রে নিজেকে বারবার ভেঙে গড়ে তোলাই যেন তার অভিনয়জীবনের মূল শক্তি। ক্যারিয়ারের দুই দশক পেরিয়েও কীভাবে তিনি ধারাবাহিকভাবে নিজেকে বদলে ফেলছেন—এই প্রশ্ন দীর্ঘদিন ধরেই ভক্তদের কৌতূহলের জায়গা ছিল।

 

সম্প্রতি সেই কৌতূহলের উত্তর দিলেন শাকিব খান নিজেই। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ করা একটি নতুন ছবিতে স্টাইলিশ লুকে ধরা দেন এই অভিনেতা। ছবির কমেন্ট বক্সে এক ভক্ত জানতে চান, কীভাবে একজন মানুষ এত দ্রুত ও ধারাবাহিকভাবে নিজেকে পরিবর্তন করতে পারেন।

 

ভক্তের প্রশ্ন এড়িয়ে না গিয়ে শাকিব খান নিজের দর্শন তুলে ধরেন মন্তব্যে। তিনি লেখেন, ‘সময়, অভিজ্ঞতা আর শেখার ইচ্ছা থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে। যারা এগোনো বন্ধ করে, তারা পিছিয়ে পড়ে।’

 

নিজের পথচলার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি, বদলাই, আর বিশ্বাস করি প্রতিটি দিন নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার একটি সুবর্ণ সুযোগ।’

 

শাকিব খানের এই মন্তব্য ভক্তদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই মনে করছেন, নিজেকে ছাড়িয়ে যাওয়ার এই মানসিকতাই তাকে দীর্ঘদিন ধরে সাফল্যের শীর্ষে ধরে রেখেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তার এই দৃষ্টিভঙ্গির প্রশংসা করছেন।

 

কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। একাধিক আসন্ন চলচ্চিত্র ও নতুন প্রজেক্টে কাজ করছেন তিনি। এসব প্রজেক্টে আবারও ভিন্নধর্মী চরিত্র ও নতুন লুকে তাকে দেখার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা।

 

শাকিব খানের ভাষায়, পরিবর্তনের মধ্যেই এগিয়ে যাওয়ার শক্তি। আর সেই বিশ্বাস নিয়েই তিনি প্রতিদিন নিজেকে নতুনভাবে গড়ে তুলছেন—পর্দার ভেতর ও বাইরে।

সব খবর

আরও পড়ুন

টিএসসিতে পর্দা উঠল ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২’-এর

এবছর আয়োজিত হচ্ছে ২৪তম আসর টিএসসিতে পর্দা উঠল ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২’-এর

বাংলা সিনেমার সর্ববৃহৎ আয়োজন ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’ শুরু আগামীকাল

টিএসসিতে ছয় দিনে ২৩ সিনেমা বাংলা সিনেমার সর্ববৃহৎ আয়োজন ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’ শুরু আগামীকাল

চিত্রনাট্য না লিখেও ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ পুরস্কার, প্রত্যাখ্যান করলেন নির্মাতা

ফারুকী-রিজওয়ানার হস্তক্ষেপে বিতর্কিত সিদ্ধান্ত চিত্রনাট্য না লিখেও ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ পুরস্কার, প্রত্যাখ্যান করলেন নির্মাতা

শাহরুখ খানসহ বলিউড তারকাদের ভারতের প্রজাতন্ত্র দিবসে বার্তা

“আমাদের দেশ শিখিয়েছে, ঐক্য ও বৈচিত্রের মধ্যেই শক্তির অবস্থান” শাহরুখ খানসহ বলিউড তারকাদের ভারতের প্রজাতন্ত্র দিবসে বার্তা

সোনালি দিনের নায়ক ও নৃত্যগুরু ইলিয়াস জাভেদের প্রয়াণ

উত্তরায় চিরনিদ্রায় শায়িত সোনালি দিনের নায়ক ও নৃত্যগুরু ইলিয়াস জাভেদের প্রয়াণ

ভারতীয় সিনেমায় জনপ্রিয়তায় দক্ষিণী নায়িকাদের দাপট

বলিউড অভিনেত্রীরা পিছিয়ে ভারতীয় সিনেমায় জনপ্রিয়তায় দক্ষিণী নায়িকাদের দাপট

রবীন্দ্রনাথের ছোটগল্পে চঞ্চল-পরীমণির প্রথম জুটি

রবীন্দ্রনাথের ছোটগল্পে চঞ্চল-পরীমণির প্রথম জুটি

শিল্প ও দর্শকের উজ্জ্বল মিলনমেলা

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শিল্প ও দর্শকের উজ্জ্বল মিলনমেলা