সর্বশেষ

বিশ্ব কাঁপাচ্ছে অ্যাভাটার

সালদানা এখন সর্বোচ্চ ব্যবসাসফল নায়িকা

বিনোদন ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ১৯:০০
সালদানা এখন সর্বোচ্চ ব্যবসাসফল নায়িকা

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তির পর গল্প ও প্লট নিয়ে সমালোচনা হলেও সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে। আর এই সাফল্যের মধ্য দিয়ে আমেরিকান অভিনেত্রী জো সালদানা ইতিহাস গড়েছেন। ভ্যারাইটি জানিয়েছে, তিনি এখন বিশ্বের সবচেয়ে ব্যবসাসফল অভিনয়শিল্পী।

 

৪৭ বছর বয়সী সালদানা অভিনীত চারটি সিনেমা ২ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। সর্বকালের তিনটি সর্বোচ্চ আয়কারী সিনেমাতেও তিনি অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমাগুলোর সম্মিলিত বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

 

সালদানা জেমস ক্যামেরনের পরিচালিত জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘অ্যাভাটার’ সিরিজের তিনটি সিনেমায় অভিনয় করেছেন—২০০৯ সালের ‘অ্যাভাটার’, ২০২২ সালের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ এবং ২০২৫ সালের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। এছাড়া মার্ভেলের দুই ব্লকবাস্টার ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ (২০১৮) এবং ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ (২০১৯) তাকে ২ বিলিয়ন ডলারের ক্লাবে পৌঁছে দিয়েছে।  

 

রেকর্ড গড়ে সালদানা সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় নির্মাতা ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, “যেসব পরিচালক আমার ওপর বিশ্বাস রেখেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই। দর্শকরা যদি উৎসাহ নিয়ে প্রেক্ষাগৃহে না আসতেন, এই ইতিহাস সম্ভব হতো না।”  

 

২০২৫ সাল সালদানার জন্য বিশেষভাবে স্মরণীয়। ওই বছর তিনি জাক অদিয়ার পরিচালিত ‘এমিলিয়া পেরেজ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার জেতেন। তিনিই প্রথম ডোমিনিকান-আমেরিকান অভিনেত্রী, যিনি অস্কার অর্জন করেছেন। সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়। এরপর তার ঝুলিতে যুক্ত হয় স্যাগ অ্যাওয়ার্ড, বাফটা, গোল্ডেন গ্লোব ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড।

সব খবর

আরও পড়ুন

বাংলা সিনেমার সর্ববৃহৎ আয়োজন ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’ শুরু আগামীকাল

টিএসসিতে ছয় দিনে ২৩ সিনেমা বাংলা সিনেমার সর্ববৃহৎ আয়োজন ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’ শুরু আগামীকাল

চিত্রনাট্য না লিখেও ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ পুরস্কার, প্রত্যাখ্যান করলেন নির্মাতা

ফারুকী-রিজওয়ানার হস্তক্ষেপে বিতর্কিত সিদ্ধান্ত চিত্রনাট্য না লিখেও ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ পুরস্কার, প্রত্যাখ্যান করলেন নির্মাতা

শাহরুখ খানসহ বলিউড তারকাদের ভারতের প্রজাতন্ত্র দিবসে বার্তা

“আমাদের দেশ শিখিয়েছে, ঐক্য ও বৈচিত্রের মধ্যেই শক্তির অবস্থান” শাহরুখ খানসহ বলিউড তারকাদের ভারতের প্রজাতন্ত্র দিবসে বার্তা

সোনালি দিনের নায়ক ও নৃত্যগুরু ইলিয়াস জাভেদের প্রয়াণ

উত্তরায় চিরনিদ্রায় শায়িত সোনালি দিনের নায়ক ও নৃত্যগুরু ইলিয়াস জাভেদের প্রয়াণ

ভারতীয় সিনেমায় জনপ্রিয়তায় দক্ষিণী নায়িকাদের দাপট

বলিউড অভিনেত্রীরা পিছিয়ে ভারতীয় সিনেমায় জনপ্রিয়তায় দক্ষিণী নায়িকাদের দাপট

রবীন্দ্রনাথের ছোটগল্পে চঞ্চল-পরীমণির প্রথম জুটি

রবীন্দ্রনাথের ছোটগল্পে চঞ্চল-পরীমণির প্রথম জুটি

শিল্প ও দর্শকের উজ্জ্বল মিলনমেলা

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শিল্প ও দর্শকের উজ্জ্বল মিলনমেলা

যেখানে অভিনয় অনুভব হয়ে ওঠে

জয়শ্রী কবির যেখানে অভিনয় অনুভব হয়ে ওঠে