সর্বশেষ

সাময়িক বন্ধ হচ্ছে যশোরের ‘মণিহার’ সিনেমা হল

বিনোদন ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০১
সাময়িক বন্ধ হচ্ছে যশোরের ‘মণিহার’ সিনেমা হল

দেশের সবচেয়ে বড় সিনেমা হল যশোরের ‘মণিহার’ ভেঙে ফেলার খবর চাউর হলেও সেটি সঠিক নয় বলে জানিয়েছেন হলটির ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল ইসলাম। তিনি স্পষ্ট করে বলেন, “হল ভাঙা হচ্ছে না, সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। সিনেমা খরায় আমরা বাধ্য হচ্ছি এই সিদ্ধান্ত নিতে।”

 

জিয়াউল ইসলাম জানান, ঈদকেন্দ্রিক সিনেমা ব্যবসা কিছুটা চললেও গত জুলাই থেকে নতুন কোনো সিনেমা না আসায় হল চালু রাখা কঠিন হয়ে পড়েছে। “দুই ঈদে শাকিব খানের সিনেমা দিয়ে টুকটাক ব্যবসা করেছি। কিন্তু এরপর কোনো সিনেমা পাইনি। এইভাবে তো লস দিয়ে দিয়ে হল খোলা রাখা যায় না,”—বলেন তিনি।

 

হতাশা প্রকাশ করে তিনি বলেন, “কর্মচারীদের বেতন দিতে পারছি না, বিদ্যুৎ বিল পরিশোধে সমস্যা হচ্ছে। একজন দর্শক থাকলেও, এক হাজার দর্শক থাকলেও বিদ্যুৎ বিল একই আসে। এই পরিস্থিতিতে আমাদের পেছাতে হচ্ছে।”

 

তবে মণিহার কর্তৃপক্ষ আশাবাদী, নতুন ভালো সিনেমা এলে আবারও হল চালু করা হবে। জিয়াউল ইসলাম বলেন, “ভারতীয় সিনেমা আমদানি বা ভালো কোনো সিনেমার আশ্বাস না পেলে এই সিনেমা হল চালিয়ে যাওয়ার ক্ষমতা আমাদের নেই।”

 

১৯৮৩ সালে সোহেল রানা ও সুচরিতা অভিনীত ‘জনি’ সিনেমা দিয়ে যাত্রা শুরু করে মণিহার। দেওয়ান নজরুল পরিচালিত এই সিনেমা দিয়ে যশোরবাসী পায় দেশের সবচেয়ে বড় সিনেমা হল, যার আসন সংখ্যা ১,২০০। গত বছর হলের পাশেই তৈরি করা হয় ৬৬ আসনের মণিহার মাল্টিপ্লেক্স।

 

মণিহার শুধু একটি সিনেমা হল নয়, এটি যশোরের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। সিনেমা খাতের দুরবস্থায় এই হলের সাময়িক বন্ধ হয়ে যাওয়া স্থানীয়দের জন্য এক ধরনের বেদনার বিষয়। তবে নতুন সিনেমা ও বিনোদন উদ্যোগ এলে আবারও প্রাণ ফিরে পেতে পারে মণিহার।

 

হল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, তারা এখনো আশাবাদী—ভালো কনটেন্ট এলে দর্শক ফিরবে, আর মণিহার আবারও আলোয় ঝলমল করবে।

সব খবর

আরও পড়ুন

টিএসসিতে পর্দা উঠল ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২’-এর

এবছর আয়োজিত হচ্ছে ২৪তম আসর টিএসসিতে পর্দা উঠল ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২’-এর

বাংলা সিনেমার সর্ববৃহৎ আয়োজন ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’ শুরু আগামীকাল

টিএসসিতে ছয় দিনে ২৩ সিনেমা বাংলা সিনেমার সর্ববৃহৎ আয়োজন ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’ শুরু আগামীকাল

চিত্রনাট্য না লিখেও ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ পুরস্কার, প্রত্যাখ্যান করলেন নির্মাতা

ফারুকী-রিজওয়ানার হস্তক্ষেপে বিতর্কিত সিদ্ধান্ত চিত্রনাট্য না লিখেও ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ পুরস্কার, প্রত্যাখ্যান করলেন নির্মাতা

শাহরুখ খানসহ বলিউড তারকাদের ভারতের প্রজাতন্ত্র দিবসে বার্তা

“আমাদের দেশ শিখিয়েছে, ঐক্য ও বৈচিত্রের মধ্যেই শক্তির অবস্থান” শাহরুখ খানসহ বলিউড তারকাদের ভারতের প্রজাতন্ত্র দিবসে বার্তা

সোনালি দিনের নায়ক ও নৃত্যগুরু ইলিয়াস জাভেদের প্রয়াণ

উত্তরায় চিরনিদ্রায় শায়িত সোনালি দিনের নায়ক ও নৃত্যগুরু ইলিয়াস জাভেদের প্রয়াণ

ভারতীয় সিনেমায় জনপ্রিয়তায় দক্ষিণী নায়িকাদের দাপট

বলিউড অভিনেত্রীরা পিছিয়ে ভারতীয় সিনেমায় জনপ্রিয়তায় দক্ষিণী নায়িকাদের দাপট

রবীন্দ্রনাথের ছোটগল্পে চঞ্চল-পরীমণির প্রথম জুটি

রবীন্দ্রনাথের ছোটগল্পে চঞ্চল-পরীমণির প্রথম জুটি

শিল্প ও দর্শকের উজ্জ্বল মিলনমেলা

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শিল্প ও দর্শকের উজ্জ্বল মিলনমেলা