ভারতীয় সিনেমার জনপ্রিয়তার মাপকাঠি এবার দক্ষিণী নায়িকাদের দিকে ঝুঁকেছে। ডিসেম্বর ২০২৫-এর সর্বাধিক জনপ্রিয় অভিনেত্রীদের তালিকা প্রকাশ করেছে Ormax, যেখানে দেখা যাচ্ছে দক্ষিণী তারকারাই শীর্ষে। আশ্চর্যজনকভাবে, মাত্র দুজন বলিউড অভিনেত্রী জায়গা করে নিতে পেরেছেন এই তালিকায়— আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোন।
সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রথম স্থানে রয়েছেন সামান্থা রুথ প্রভু। ব্যক্তিগত জীবনের আলোচনার পাশাপাশি তাঁর অভিনয় দক্ষতা তাঁকে শীর্ষে রেখেছে। দ্বিতীয় স্থানে রয়েছেন বলিউডের আলিয়া ভাট, যিনি আসন্ন ‘আলফা’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কারণে আলোচনায় আছেন।
তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন দক্ষিণী তারকা রশ্মিকা মন্দনা। গত বছর তাঁর একাধিক ছবির সাফল্য তাঁকে দীপিকার ওপরে নিয়ে গেছে। চতুর্থ স্থানে রয়েছেন বলিউডের দীপিকা পাড়ুকোন, যিনি মাতৃত্বের পর আবার শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিতে ফিরছেন।
পঞ্চম স্থানে রয়েছেননয়নতারা, যিনি ‘জওয়ান’ ছবির মাধ্যমে হিন্দি দর্শকদেরও মন জয় করেছেন। ষষ্ঠ স্থানে রয়েছেন কাজল আগরওয়াল, যিনি মাতৃত্বের পরও জনপ্রিয়তায় শীর্ষে আছেন। সপ্তম স্থানে রয়েছেন তৃষা, যিনি দক্ষিণী সিনেমার পাশাপাশি হিন্দি ছবিতেও কাজ করেছেন।
অষ্টম স্থানে রয়েছেন সাঁই পল্লবী, যিনি সম্প্রতি জুনায়েদ খানের সঙ্গে নতুন ছবির ফার্স্ট লুকে আলোচনায় এসেছেন। নবম স্থানে রয়েছেন অনুষ্কা শেট্টি, ‘বাহুবলী’র দেবসেনা চরিত্রে যিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। দশম স্থানে রয়েছেন শ্রীলীলা, যিনি এখনও বলিউডে অভিষেক না করলেও হিন্দি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন।
তালিকায় বলিউডের মাত্র দুজন অভিনেত্রী— আলিয়া ভাট (২ নম্বরে) এবং দীপিকা পাড়ুকোন (৪ নম্বরে)। বাকিদের মধ্যে সবাই দক্ষিণী তারকা। এটি স্পষ্ট করে দিচ্ছে যে, বর্তমানে ভারতীয় সিনেমায় দক্ষিণী নায়িকাদের জনপ্রিয়তা বলিউডকে ছাড়িয়ে গেছে।